লামায় বন্যাদুর্গত পরিবারের মাঝে আইয়ুব আলী কোম্পানির নগদ অর্থ বিতরণ
বেলাল আহমদ, লামা (বান্দরবান) প্রতিনিধি:বান্দরবানের লামায় টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় পানিবন্দি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন লামা উপজেলা পরিষদের সাবেক সফল ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক,সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আলী মিয়ার সুযোগ্য সন্তান বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আইয়ুব আলী কোম্পানি।
শুক্রবার (১০ জুলাই) দুর্যোগের এই কঠিন সময়ে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে তিনি লামা পৌরসভার বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি ১৫০টি পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
গত কয়েকদিনের টানা বর্ষণে লামা পৌরসভার ২ নং ও ৯নং ওয়ার্ডের নয়া পাড়া, হরিণঝিরি, শিলেরতুয়া, বাগেরঝিরি সহ বিভিন্ন এলাকার অসংখ্য পরিবার পানিবন্দি হয়ে চরম সংকটে দিন কাটাচ্ছেন। কর্মহীন ও জলমগ্ন এই অসহায় মানুষের কষ্টের কথা চিন্তা করে দিনব্যাপী এসব দুর্গত এলাকায় নগদ অর্থ পৌঁছে দেন বিএনপি নেতা আইয়ুব আলী কোম্পানি।
আলহাজ্ব আইয়ুব আলী কোম্পানি বলেন, “দুর্যোগের এই কঠিন সময়ে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। আমার সামর্থ্য সীমিত হলেও মানুষের কষ্ট লাঘবে এই প্রচেষ্টা কাজে লাগবে।
তিনি সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে আরও বলেন, “আসুন, আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে এই দুর্গত ও পানিবন্দি অসহায় মানুষের পাশে দাঁড়াই।
এদিকে আকস্মিক এই বন্যায় নগদ অর্থ ও খাবার হাত পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় ক্ষতিগ্রস্ত ও দুর্গত পরিবারের সদস্যরা। তারা জানান, সংকটের এই মুহূর্তে সাবেক ভাইস চেয়ারম্যানের এই মানবিক সহায়তা তাদের অনেক বড় উপকারে আসবে।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































